ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

প্যারিস অলিম্পিকে প্রথম সোনা জিতলো চীন

ads

শনিবার শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতে স্বর্ণপদক জিতেছে চীন। শিরোপার মঞ্চে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। এই ইভেন্টে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া।


এর আগে আসরের প্রথম পদক ঘরে তোলে কাজাখস্তান। শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান।


ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেকজান্দ্রা জুটি।

ads
ads
ads

Our Facebook Page